ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ১৬৮ বস্তা চিনি উদ্ধার, গ্রেফতার ১

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ৩১ ডিসেম্বর ২০২৩
ফেনীতে ১৬৮ বস্তা চিনি উদ্ধার, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ফুলগাজীতে ১৬৮ বস্তা চোরাই চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার আনন্দপুর ইউপির হাসানপুর এলাকা থেকে চিনিগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবদুল হান্নান রানা মামুন নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউপির মাটিয়াগোদা গ্রামের খোরশেদ আলমের ছেলে।

ফুলগাজী থানার এসআই সালাউদ্দিন রাশেদ জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আনন্দপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন সুমনের নির্মাণাধীন বিল্ডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় ঐ বিল্ডিংয়ে চোরাকারবারিরা চোরাই চিনির বস্তা খুলে দেশীয় চিনির বস্তায় ভরার কাজ করছিলেন। পরে পুলিশ ১৬৮ বস্তা চিনি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ চোরাকারবারি পালিয়ে যাওয়ার সময় মামুন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

ফুলগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, আনন্দপুর থেকে ১৬৮ বস্তায় থাকা ৮ হাজার ২৩৯ কেজি চিনি, ১টি বস্তার মুখবন্ধ করার মেশিন ও ১টি ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মামুন নামের একজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!