আটক আয়েশা (৫৫) জেলার বিজয়নগর উপজেলার পত্তন মনিপুর এলাকার মেরাজ মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমরাইলকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অটোরিকশাসহ ঐ বৃদ্ধাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
.png)