ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৩০ ডিসেম্বর ২০২৩
রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মো. ইমরান আহমেদ ইমন রাজপাড়া থানার বহরমপুরের মো. ইমতিয়াজ আহমেদের ছেলে।

রাজশাহী মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান আহমেদ ইমনকে গ্রেফতার করা হয়। এ সময় অপর দুই আসামি পালিয়ে যায়। শুক্রবার রাত পৌনে ২ টার দিকে আসামির বাড়ি তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানা ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় দুইটি মামলা আছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!