শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ডিসেম্বর মোটরসাইকেল চুরি যাওয়া চাঁদপুর সদর মডেল থানার একটি মামলার সূত্র ধরে পিবিআই তদন্ত শুরু করে। ঐ ঘটনায় ২৩ ডিসেম্বর মতলব উত্তর উপজেলার বাপ্পি, হাসান আহাম্মেদ ও রাজিব নামে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে নারায়ণগঞ্জ ও মতলব উত্তর থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় পাঁচটি মোটরসাইকেল।
.png)
এসপি মোস্তফা কামাল রাশেদ বলেন, চোর চক্রের সদস্য গ্রেফতার হওয়ার পর আমরা বেশকিছু তথ্য পাই। এরপর আজ পিবিআই’র একটি বিশেষ দল মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর দ্বীপ এলাকায় অভিযান চালায়। এ সময় ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ পর্যন্ত ঐ চক্রটি থেকে ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।