ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল বাবার 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ২৯ ডিসেম্বর ২০২৩
ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল বাবার 
ফাইল ফটো

বগুড়া শহরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন বাবা আব্দুল লতিফ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের সরকারি শাহসুলতান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ বগুড়া পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম। 

তিনি বলেন, রাতে ছেলে মেজবা উদ্দিন গালিবকে নিয়ে বনানী এলাকায় মোটরসাইকেলের তেল নিতে যান।  ফেরার পথে সরকারি শাহসুলতান কলেজের সামনের সড়কে পৌঁছালে কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং পেছনে বসে থাকা আব্দুল লতিফ সড়কে পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!