ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৮ ডিসেম্বর ২০২৩
চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের ষোলশহরে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এর আগে, সোয়া ৭টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পেছনে থাকা তালতলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র মোবিলাইজার কপিল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো আগুন পুরোপুরি নির্বাপণের কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!