বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সজল সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
নিহতের ফুপু ও যমজ ভাই জানান, বুধবার সকাল ১০টার দিকে শ্রীধরপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে সজল নিজ বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশী বন্ধু তুহিন তাকে ডাকলে সে খাবার ফেলে উঠে চলে যান। এরপর ভ্যানে বাড়ির পাশে সজলের মরদেহ রেখে পালিয়ে যান তুহিন।
.png)
তবে তুহিন অন্য মাধ্যমে জানিয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় সজল মারা গেছে। ঘটনার পর সজলকে কোনো হাসপাতালে না নেয়া এবং মোটরসাইকেল ও চালক তুহিনের কোনো ক্ষতি না হওয়ায় পরিবারের লোকজন মনে করছেন, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে সজলকে হত্যা করা হয়েছে।
নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে তারা জেনেছেন, তিনজন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সজল ছিটকে পড়ে মারা যান। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।