ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে ট্রাকচাপায় পথচারী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৪, ২৫ ডিসেম্বর ২০২৩
রাঙ্গামাটিতে ট্রাকচাপায় পথচারী নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক

রাঙ্গামাটি সদর উপজেলায় ট্রাকচাপায় মো. মফিজুর রহমান হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান শহরের ধনমিয়া পাহাড় এলাকার মো. আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে আসছিল ট্রাক। পথে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় পথচারী মফিজুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এছাড়া ট্রাকসহ চালককে আটক করা হয়।

Advertisement

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!