রোববার বিকেলে উপজেলার দেউলা মানিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
মাঠ দিবসে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ। এ সময় ঐ এলাকার দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
.png)