ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২৪ ডিসেম্বর ২০২৩
রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টার সময় ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান।

আটককৃতরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এসআই মোখলেসুর রহমান বলেন, সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছিল। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করলে আমরা তাদের হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!