ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ‘আনন্দে’ ২০ লিটার দুধ দিয়ে গোসল 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ২৩ ডিসেম্বর ২০২৩
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ‘আনন্দে’ ২০ লিটার দুধ দিয়ে গোসল 
ছবি: সংগৃহীত

১১ বছর সংসার করার পর স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের অবসান ঘটায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন স্বামী আকতারুল ঢালী। শুক্রবার (২২ ডিসেম্বর) বাগেরহাটের রামপালে উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে। 

আকতারুল ঢালী বলেন, আমি আনন্দিত। পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে যায় সে। সে আমাকে এর আগেও চারবার ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমার দুইটি সন্তানের দিকে তাকিয়ে আমি সেই কাগজে সই করিনি। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চম বারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে সই করে দিয়েছি।

জানা যায়, গত ২০১২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় আকতারুল। বিয়ের কিছুদিন পরেই নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত। এভাবেই চলতে থাকে তাদের সংসার। 

সংসার জীবনে তাদের আঁখি মনি নামে ১১ বছরের একটি মেয়ে ও আরিফুল ঢালী নামে ছয় বছরের একটি ছেলে রয়েছে। গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো ডিভোর্সের কাগজে সই করেন তিনি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আনন্দে শুক্রবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!