ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ২৩ ডিসেম্বর ২০২৩
কুড়িগ্রামে নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত আমিমুল ইহছান

কুড়িগ্রামে নাশকতা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহছানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বরে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান। ঐ মামলায় অজ্ঞাত আরো ১০০-১৫০ জন আসামি রয়েছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাসুদুর রহমান।

তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!