ঢাকা থেকে বন্ধুদের নিয়ে বান্দরবান ঘুরতে এসেছেন আসমানী আফরোজা। তিনি জানান, দীর্ঘদিন পর বান্দরবানের পর্যটন স্পটগুলোতে ঘুরতে পেরে খুব খুশি তিনি।
নীলফামারী থেকে নিলাচলে এসেছেন রাব্বি। তিনি বলেন, প্রকৃতির সৌন্দর্য্যের মোহে বান্দরবান ছুটে এসেছি। যাতায়াতের রাস্তাঘাট এখন আগের চেয়ে উন্নত হয়েছে। চিম্বুক পাহাড় ও ডিম পাহাড় ঘুরে মনটা সতেজ হয়েছে।
.png)
শৈলপ্রপাত হস্তশিল্প দোকানের মালিক আইরিন বম বলেন, আগের চেয়ে পর্যটক বেড়েছে। আশা করি ব্যবসায় সুদিন ফিরবে।
বান্দরবান আবাসিক হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, শীতের এই সময়টাতে মূলত বিভিন্ন জেলা হতে পর্যটকদের আনাগোনা বেশি থাকে। তাই পর্যটন ব্যবসায় কিছুটা চাঙা ভাব থাকে।
তিনি আরো বলেন, জেলার প্রায় সব পর্যটন স্পটগুলো খুলে দেওয়ায় পর্যটন সমাগম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সরকারি ছুটি ও বন্ধের দিনে পর্যটন কেন্দ্রগুলোতে থাকে দর্শনার্থীদের সমাগম।