ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বরের হাতে তুলে দিয়ে মারা গেলেন বাবা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১৭ ডিসেম্বর ২০২৩
মেয়েকে বরের হাতে তুলে দিয়ে মারা গেলেন বাবা
ছবিতে নুরুল আলম

চট্টগ্রামের আনোয়ারায় মেয়ের বিয়ের দিনেই অসুস্থ হয়ে নুরুল আলম নামে এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামের কানু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নুরুল আলম ঐ এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্বজনরা জানান, শনিবার নুরুল আলমের মেয়ের বিয়ে ছিল। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের সব আয়োজন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যার আগে মেয়েকে বরের হাতে তুলে বিদায় দেন নুরুল আলম। মেয়ে বিদায়ের পর সন্ধ্যায় ঘরে ফেরেন তিনি। এর কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ বলেন, এ ঘটনা খুবই হৃদয়বিদারক। এমন একটি মুহূর্তের জন্য কেউ প্রস্তুত ছিল না।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!