শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার চাঁদপাই ইউপির চিলা এলাকার ফেলোশিপ চার্চের সামনের চিলা খালের চরে মৃত ডলফিন দেখা যায়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) নিয়ন্ত্রণাধীন সিপিজির সদস্যরা জানান, রোববার ভোরে স্বাদুপানির মৃত ডলফিনটি দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে সিপিজি সদস্যরা ঘটনাস্থলে খালের চরে মৃত ডলফিন পড়ে থাকার বিষয়টি বনবিভাগকে জানায়। পরে বনবিভাগের সিদ্ধান্তে তারা সকাল ১০টার দিকে ডলফিনটি খালের চরে পুঁতে রাখেন।
.png)
সিপিজির এক সদস্য জানান, মৃত ডলফিনটি ভেসে এসে চিলা খালের চরে পড়ে ছিল। ডলফিনের শরীরের কোথাও কোনো দাগ পাওয়া যায়নি। মৃত ডলফিনটির পেটে বাচ্চা ছিল। ধারণা করা হচ্ছে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়ে থাকতে পারে। ডলফিনটির শরীরে কোনো ক্ষত না থাকলেও রক্তক্ষরণ হচ্ছিল।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, মৃত ডলফিনটির মুখের নিচের চোয়াল ভাঙা ছিল। কোনো জালে আটকে পড়ে এ ডলফিনের চোয়াল ভেঙে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিপিজি সদস্যরা জানানোর পর বনবিভাগের পক্ষ থেকে ডলফিনটি মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত হয়। ডলফিনটিতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। মৃত ডলফিনটি পূর্ণ বয়স্ক, এর বয়স ১২ থেকে ১৩ বছর হবে বলেও জানান এ বন কর্মকর্তা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, এটি মূলত মিষ্টি পানির ডলফিন ও শুশুক হিসেবে পরিচিত। এ প্রজাতির ডলফিন মোংলার পশুর ও মোংলা নদীসহ এ এলাকার সুন্দরবনের নদী-খালে রয়েছে।