ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাবিননামা হাতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে শ্বশুরবাড়িতে নারীর অনশন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ১৭ ডিসেম্বর ২০২৩
কাবিননামা হাতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে শ্বশুরবাড়িতে নারীর অনশন
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কাবিননামা হাতে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী সাইফুল ইসলাম শামীমের বাড়িতে অনশনে বসেছেন মৌ খান নামে এক নারী। শনিবার (১৬ ডিসেম্বর) লালমাই উপজেলার যশপুর গ্রামে সাইফুলের বাড়িতে দুপুর থেকে অবস্থান করছেন তিনি।

এদিকে, স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে সাদা মৌ খান নিজের বিয়ের প্রমাণ হিসেবে কাবিননামার একটি কপি দেখান। সেখানে লেখা তথ্য অনুযায়ী, মৌ খান মানিকগঞ্জ সদর উপজেলার সাংগরপাড়া গ্রামের আবদুল লতিফের মেয়ে। গত ৩০ এপ্রিল ঢাকার সূত্রাপুর এলাকার একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। তবে বিয়ের কাবিন অনুযায়ী কনে মৌ খান বর সাইফুল ইসলাম শামীমের চেয়ে আট বছরের বড়।

সরেজমিনে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায়, অনশনকারী নারী মৌ খান তার শ্বশুর-শাশুড়ির পায়ে ধরে কান্নাকাটি করছেন। গোপনে বিয়ে করার জন্য ক্ষমা চাচ্ছেন। স্ত্রীর অধিকার চাচ্ছেন। তবে বার বার পায়ে ধরেও তিনি তাদের মন গলাতে পারেননি।

Advertisement

শামীমের মা খুরশিদা বেগম বলেন, এই নারী আমার ছেলেকে মামলা দিয়ে জেল খাটিয়েছে। সে আমার ছেলের দ্বিগুণ বয়সী। আজকে বাড়িতে এভাবে এসে আমাদের মানসম্মান নষ্ট করেছে।

শনিবার সন্ধ্যায় লালমাই থানার ওসি মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, বিষয়টি শুনিনি। খোঁজ-খবর নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!