জেলার মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে ৭টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
.png)
এরপর দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সদর উপজেলা মাধবদীসহ পৃথকভাবে ছয় উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।