ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১৪ ডিসেম্বর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের শিবচরের শাহজালাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে দেশটির জোহানেসবার্গ শহরে এ ঘটনা ঘটে।

নিহত শাহজালাল শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি এলাকার সোনামিয়া মাদবরের ছেলে। দীর্ঘ ৯ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় থাকেন। 

বৃহস্পতিবার দুপুরে নিহতের চাচাতো ভাই সামাদ মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

জানা গেছে, শাহজালাল জীবিকার তাগিদে দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থাকেন। সেখানে বরিশাল এলাকার গোপাল নামে একজনের সঙ্গে একটি ব্যবসা শুরু করেন। বুধবার রাতে ঐ দেশের সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করে হত্যা করা হয়।

এদিকে, বৃহস্পতিবার ভোরে নিহতের খবর বাড়িতে এলে শোকের ছায়া নেমে আসে বাড়িতে। নিহতের চাচাতো ভাই সামাদ মাদবর বলেন, ‘আমার ভাই ৮-৯ বছর যাবত বিদেশে গেছে। ভোরে ওর মৃত্যুর খবর পাই।’

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!