ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ২ যুবদল নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ১৪ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জে ২ যুবদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃতরা ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন মেম্বার।

হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!