ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৩, ১৩ ডিসেম্বর ২০২৩
গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত
ট্রেনের লাইনচ্যুত বগি

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঐ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলস্টেশন মাস্টার হানিফ আলী জানান, ভোর ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছু দূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!