রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্কতা করা হয়।
এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরাসউদ্দীন এনামের নেতৃত্বে র্যাব-১১ এর একটি টিম অভিযানে। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা মো. আতিকুল ইসলাম। অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ইউনুস ব্যাপারী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানের বিষয়ে মো. আতিকুল ইসলাম জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, আমরা কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছি। এখানে কোনো দোকানেই মূল্য তালিকা নেই। তারা আমাদের তথ্য দিতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে আমরা ক্রয় রশিদ সংগ্রহ করে ঢাকার শ্যামবাজারে তারা যেখান থেকে পেঁয়াজ কেনেন সেখানে কথা বলেছি। আমদানিকারকের সঙ্গেও আমরা কথা বলেছি। আমদানিকারকরা বলেছেন- ৯৩ টাকা কেজি পেঁয়াজ তিনি কিনেছেন। শ্যামবাজারের ব্যবসায়ীদের সেটা পঞ্চাশ পয়সা কমিশনে বিক্রি করতে বলেছেন তারা। তবে শ্যাম বাজারের ব্যবসায়ীরা ১৩৭ টাকা ৫০ পয়সা করে বিক্রি করেছে। কিছু কুচক্রী মহল এ কাজ করছে। সে কারণেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।