রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। আটক আব্দুল মজিদ (৫০) একই উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা।
রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘দুপুর দেড়টার দিকে মাস্ক পড়ে টুপি মাথায় দিয়ে ব্যাংককে ঢুকেন আব্দুল মজিদ নামে এক ব্যক্তি। ৩০-৩৫ সেকেন্ড পর তিনি ছুরি আর হাতুড়ি নিয়ে ক্যাশে ঢুকে পড়েন। এরপর তিনি ব্যাংকের ক্যাশিয়ারকে ছুরি দেখিয়ে ভয় দেখান। পরে তিনি ক্যাশের টাকা লুট করে নিতে ক্যাশিয়ারের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এ সময় তিনি ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
.png)
চাটখিল থানার ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আব্দুল মজিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।