ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটভাটায় কয়লার বদলে কাঠ, দেড় লাখ টাকা জরিমানা 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৬ ডিসেম্বর ২০২৩
ইটভাটায় কয়লার বদলে কাঠ, দেড় লাখ টাকা জরিমানা 
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আদর্শগ্রাম ও ইসলামপুর এইচএনজে ও এমআরবি নামক ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। 

এ সময় কয়লার বদলে ইট ভাটায় জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুদ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে এইচএনজে ব্রিক ফিল্ডের মালিককে ৫০ হাজার টাকা এবং এমআরবি ব্রিক ফিল্ডের ম্যানেজারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নগদ আদায় করা হয়।
 
একই সঙ্গে এইচএনজে ব্রিক ফিল্ড থেকে আনুমানিক ৩ হাজার ১১১ ঘনফুট এবং এমআরবি ব্রিক ফিল্ড থেকে আনুমানিক ১৫ হাজার ২৪৬ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করা হয় এবং স্থানীয় কাউন্সিলরের জিম্মায় দেয়া হয়।
 
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। এতে ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!