ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৬ ডিসেম্বর ২০২৩
জামালপুরে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাদশা মিয়া ও সরিষাবাড়ির পিংনায় অটোগাড়ির ধাক্কায় আমির উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ইসলামপুরের চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ইসলামপুর উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া নিহত হয়। বুধবার উপজেলার চিনাডুলী-মাহমুদপুর আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামের মৃত মাদু আকন্দের ছেলে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

অপরদিকে বুধবার ৬ ডিসেম্বর ভোররাতে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কে ব্যাটারিচালিক-অটোরিকশার ধাক্কায় আমির উদ্দিন নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আমির উদ্দিন পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার ভোর রাতে নরপাড়া এলাকা থেকে বাড়ি ফিরতে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি।

পিংনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আমির হোসেন যখন রাস্তা পার হচ্ছিলেন তখন পেছন থেকে একটি ব্যাটারিচালিত-অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!