ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারীকে দিয়ে গরু চুরি, আটক ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩, ৪ ডিসেম্বর ২০২৩
নারীকে দিয়ে গরু চুরি, আটক ৩
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের ছোনগাছায় নারী চোর দিয়ে গরু চুরির সময় তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর বালিঘুগরী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক চোর চক্রের সদস্যরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার নলিচাপাড়া এলাকার সাইদুলের স্ত্রী সীমা বেগম (৩৫), একই এলাকার মৃত রুবেলের ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং মিরপুর রেলওয়ে কলোনী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (২৩)।

Advertisement

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সীমা বেগম নামে এক নারীকে দিয়ে মাঠ থেকে গরু তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়।

পরে ওই নারীসহ আরো দু’জনকে আটক করে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে পুলিশ। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল-হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!