ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৯

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২ ডিসেম্বর ২০২৩
রাজশাহীতে পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৯
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম।

অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা- ৪ জন, রাজপাড়া থানা- ১ জন, চন্দ্রিমা থানা- ২ জন, মতিহার থানা- ৩ জন, শাহমখদুম থানা- ২ জন, পবা থানা- ১ জন, কাশিয়াডাঙ্গা থানা- ৩ জন, কর্ণহার থানা- ২ জন ও দামকুড়া থানা-পুলিশ ১ জনকে গ্রেফতার করে। এরমধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ১২ দশমিক ৭৫ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!