ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে হেরোইনসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১ ডিসেম্বর ২০২৩
রাজবাড়ীতে হেরোইনসহ আটক ১
হেরোইনসহ আটককৃত আনোয়ার হোসেন

রাজবাড়ী সদর উপজেলায় ১০ দশমিক সাত গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান। এর আগে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খানখানাপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়।

আটককৃত আনোয়ার হোসেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোছোয়াঘাটা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

Advertisement

ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে খানখানাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ দশমিক সাত গ্রাম হেরোইনসহ আনোয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!