ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ১ ডিসেম্বর ২০২৩
ফাঁকা মাঠে কৃষককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

দিনাজপুর সদর উপজেলায় ফাঁকা মাঠে কমলা কান্ত নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৭০ বছরের কমলা কান্ত ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সঞ্জয় কান্ত জানান, সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা কমলা কান্ত। পথে বানিয়াপাড়া গ্রামে বাড়ির অদূরে ফাঁকা মাঠে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুরুতর  অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন পথচারীরা। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন বলেন, নিহত বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!