বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নওগাঁ পৌর শহরের মাংসের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের তদারকি অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
.png)
রুবেল আহমেদ জানান, সারাদেশে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। তাই ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বিসমিল্লাহ গোস্ত ঘর, মিজানুর গোস্ত ঘর, নিউজ মিট স্টোর এবং ভাই ভাই মিট স্টোর প্রত্যকে কে এক হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করায় কাঁচা বাজারের মতিউর সবজি ঘরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।