উপজেলা খাদ্য অধিদফতরের আয়োজনে আমন ধান ও চাল সংগ্রহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।
অনুষ্ঠানে ৩ টন চাল ও ১ টন ধান ক্রয়ের মধ্যে দিয়ে ক্রয় কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আজাদ এগ্রোফুডের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ (পুটু) ও কৃষক সালহউদ্দিন পল্লবের নিকট থেকে ধান-চাল ক্রয় করা হয়।
.png)
উপজেলা খাদ্য অধিদফতর জানায়, ২০২৩-২৪ অর্থ বছরে ৭৮৪ মেট্রিক টন চাল ও ৩৭৪ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। সরকারিভাবে ধানের প্রতি কেজি ৩০ টাকা ও চালের প্রতি কেজি ৪৪ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি সিরেজ বেপারি, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, হরিখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার জৈন নতুন, পৌর কাউন্সিলর মশিউর রহমান রানা, আবু বক্কর সিদ্দিক খান রবিউল, প্রেস ক্লাবের সভাপতি নিপুণ আনোয়ার কাজল ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমুখ।