গত বছর পাসের হার ছিল পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ২১ হাজার ৮৫৫ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে গত বছরের তুলনায়। এছাড়া বেড়েছে শতভাগ পাস করা কলেজ। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যাও।
.png)
তবে ধারাবাহিকতা রক্ষা করে এবারো রাজশাহী বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম রোববার দুপুরে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের আট জেলার এক লাখ ৩৮ হাজার ৩৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে ৭৩ হাজার ২২৩ জন ছাত্র এবং ৬৫ হাজার ১৬৭ জন ছাত্রী।
তিনি আরো জানান, এবার ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ এবং ছাত্রদের ৭৩ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার ৮১৩ জন ছাত্রী এবং পাঁচ হাজার ৪৪৫ জন ছাত্র রয়েছেন।
রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এ শিক্ষাবোর্ডের আট জেলার ৭৪৯টি কলেজ থেকে ২০০টি কেন্দ্রের মাধ্যমে চলতি বছর শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ৩৭টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন, যা গত বছর ছিল ৩১টি কলেজ। এছাড়া চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেননি, যা গত বছর ছিল ৯টি।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, ফলাফল মোটামুটি ঠিকই আছে। তবে বিগত বছরগুলোর চেয়ে পাসের হার কেন কম তার কারণ উদঘাটন করে ব্যবস্থা নেয়া হবে।