শনিবার রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া থেকে ত্রাণ ট্রেন দুটি এসেছে। চলছে উদ্ধার অভিযানের প্রস্তুতি, দ্রুত শুরু হবে ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ।
রেলওয়ে সুত্রে জানা যায়, শনিবার বিকেলে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটির গচিহাটা স্টেশনে অপেক্ষা মান থাকার সময়, ঢাকা অভিমুখী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সে সময় ক্রসিং হওয়ার কথা ছিলো। কিন্তু ক্রসিংর জন্য পয়েন্ট লাইন পরিবর্তনের সময় ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
.png)
এতে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। গচিহাটা স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মোঃ মিজানুর রহমান বলেন, ইতিমধ্যে উদ্ধারকারি দুটি ত্রাণ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। উদ্ধার কাজের প্রস্তুতি শুরু করেছে। দ্রুত ইঞ্জিন ও বগি উদ্ধার অভিযান শুরু করবে।