ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে। প্রেমিক ফিরোজ হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। অনশনরত ওই নারীর বাড়ি রংপুর।
অনশনরত ওই নারী জানান, গত এক বছর ধরে মোবাইলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ফিরোজ তার সঙ্গে রংপুরে গিয়ে দেখাও করেছে। শুধু তাই নয়, বিয়ে করার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় তাদের। ৪৫ হাজার টাকাও নিয়েছে। এরপর থেকেই ফিরোজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। আবার মোবাইলে কল দিলে রিসিভও করে না। তার নম্বর ব্লক করে রেখেছে। সে সম্পর্ক অস্বীকার করছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।
.png)
প্রেমিক ফিরোজ পলাতক থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। তবে তার বাবা আব্দুল আলিম বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হতেই পারে না। তবে ছেলের সঙ্গে কথা বলে তিনি এর একটা ব্যবস্থা নিবেন বলে জানান।
একই এলাকার বাসিন্দা এনামুল হক ফকির জানান, ওই নারীকে দেখতে ভিড় করছেন গ্রামের লোকজন। বুঝতে পারছি না কী করে এই নারীর সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক হয়েছে। তবে বলা যায় না, হতেও পারে। অনেক কিছুই দেখছি। তা না হলে ফিরোজ পালাবে কেন।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।