ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬, ২৫ নভেম্বর ২০২৩
মাদারীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
ফাইল ফটো

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খান এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খান শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামের হিরণ খানের ছেলে ও মাদবরচর আর এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পাঁচ্চরে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন ইব্রাহিম। এসময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান ইব্রাহিম।

Advertisement

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে নিহতের পরিবারের কেউ এখনো কিছু জানাননি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!