ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল তরুণীর নিথর দেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ২৪ নভেম্বর ২০২৩
ঘরের তীরের সঙ্গে ঝুলছিল তরুণীর নিথর দেহ
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন সামিয়া আক্তার নামে এক তরুণী। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, সকাল ৮টার দিকে উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের বাশারুক গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সামিয়া আক্তার উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের বাশারুক গ্রামের আবুল হোসেনের মেয়ে।

জানা যায়, বাশারুক গ্রামের এক যুবকের সঙ্গে সামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের পারিবারিকভাবে বিয়ে দেন স্বজনরা। বিয়ের পর সামিয়া জানতে পারেন, তার স্বামী একজন মাদকসেবী। পরে স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়িতে চলে যান সামিয়া। স্বামী মাদকাসক্ত ও বাবা-মায়ের কটাক্ষ কথা সহ্য না করতে পেরে গলায় ফাঁস দেন সামিয়া। 

Advertisement

নবীনগর থানার ওসি মো. মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!