ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক বাঘাইড়ের দাম ৫০ হাজার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ২৪ নভেম্বর ২০২৩
এক বাঘাইড়ের দাম ৫০ হাজার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীর সংলগ্ন পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

শুক্রবার সকালে রাজশাহী নগরীর বিনোদপুর জাহাজঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে শাহজামাল নামে এক জেলের জালে ধরা পড়ে বিশালাকৃতির এই মাছটি। 

জেলে শাহজামাল জানান, ৮ বছর বয়স থেকেই মাছ ধরা শুরু করেন তিনি। ২০০৮ সালের দিকে প্রথম তিনি ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তুলেছিলেন জালে। এরপর ৫৪ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছ তুললেন। বিশালাকৃতির এই মাছ পেয়ে তিনি অনেক খুশি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!