ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৩ নভেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ সোহাগ নামে এক যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ সোহাগ (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী থানার দরি নাড়িচা গ্রামের মৃত মাইনের ছেলে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার বুলনপুর মালপুকুরস্থ এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশীকালে একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে ওই যাত্রীর  শরীর তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ৫ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। পরে সোহাগ নামে ওই অটোযাত্রীকে আটক করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া সোহাগ জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে তিনি পাবনা নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!