বুধবার রাত ১০টার দিকে নগরীর বহদ্দারহাট বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, আটকরা নিয়মিত বিভিন্ন জায়গায় জুয়া খেলেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব পন্থায় জুয়া খেলেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা বাস অথবা নষ্ট বাস কয়েক ঘণ্টার জন্য ভাড়া নিয়ে তার মধ্যে জুয়া খেলেন। এমন অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
.png)