ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে ঢুকে মা-মেয়েকে ধর্ষণ, ২ যুবকের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৯, ২২ নভেম্বর ২০২৩
বাড়িতে ঢুকে মা-মেয়েকে ধর্ষণ, ২ যুবকের যাবজ্জীবন
ফাইল ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের জীবদর্শন গ্রামের সফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ ও একই গ্রামের হুছন আলীর ছেলে সালাউদ্দিন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন পলাতক ছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল মনছুর চৌধুরী। তিনি জানান, আদালতের রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মো. শিপন আহমেদ জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার গরমছড়ি গ্রামের আব্দুল হকের বাড়িতে কৌশলে ঢুকে তার স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই বছরের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন  আব্দুল হকের মেয়ে। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!