ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯, ২১ নভেম্বর ২০২৩
চকরিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ নেজাম উদ্দিন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ ১টি দেশীয় তৈরি বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 

সোমবার রাত ৭টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামি নেজাম উদ্দিন ওই ইউনিয়নের ৮নং ওয়াডের ভিলেজার পাড়ার আবুল খায়েরের ছেলে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নেজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ একটি জায়গা থেকে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!