ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে গাড়িচালকদের দক্ষতা-সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ১৯ নভেম্বর ২০২৩
খাগড়াছড়িতে গাড়িচালকদের দক্ষতা-সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
খাগড়াছড়ি জেলার ম্যাপ- ফাইল ফটো

খাগড়াছড়িতে পর্যটকসহ সাধারণ যাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পেশাদার গাড়িচালকদের দক্ষতা এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. কায়সার আলম প্রমুখ।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, দেশের অন্যতম পর্যটন গন্তব্য খাগড়াছড়ি। দেশি-বিদেশি পর্যটকরা এ জেলায় আনন্দ উপভোগ করতে আসেন। এজন্য নিরাপদ যাতায়াতের লক্ষ্যে পর্যটক ও যাত্রীদের সঙ্গে গাড়িচালক এবং পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এতে জেলার সুনামের পাশাপাশি পরিবহন শ্রমিকদের আয় বৃদ্ধি পাবে। এ সময় পরিবহন শ্রমিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!