ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ কেজির বোয়াল ১৫ হাজারে বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ১৬ নভেম্বর ২০২৩
১২ কেজির বোয়াল ১৫ হাজারে বিক্রি
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ১২ কেজির একটি বোয়াল মাছ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পদ্মা নদীর হরিনাঘাট এলাকায় বোয়াল মাছটি ধরা পড়ে।

জেলে আলম মিয়া বলেন, বুধবার রাতে পদ্মা নদীতে মাছ শিকার করতে যাই। বৃহস্পতিবার ভোরে হরিণা ট্রলার ঘাটের অদূরে জাল ফেলি। জাল টেনে তোলার সময় বোয়াল মাছটি ইলিশ ধরার জালে আটকা পড়ে। মাছটি বিক্রির জন্য হরিণা ঘাটে এলাকার নিয়ে এলে পাটগ্রাম এলাকার আমির হোসেনসহ পাঁচজন কৃষক বোয়ালটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

মাছের ক্রেতা আমির বেপারি বলেন, ১২ কেজির বোয়াল মাছটি হরিণা ঘাটে পানিতে বাঁশের খুঁটি সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। পরে সরাসরি জেলের কাছ থেকে আমরা পাঁচজন ১৫ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছি।

Advertisement

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় মাছ বিশেষ করে বোয়াল, আইড়, পাঙাস, রুই ও কাতল ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!