ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে তিন মেয়ে এক ছেলের জন্ম দিলেন সানজিদা 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ১৬ নভেম্বর ২০২৩
একসঙ্গে তিন মেয়ে এক ছেলের জন্ম দিলেন সানজিদা 
ছবি: সংগৃহীত

পটুয়াখালী পৌর‌ শহরের বেসরকারি একটি ক্লিনিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সানজিদা সুলতানা নামে এক গৃহবধূ। 

বুধবার রাত সোয়া ৯টার দিকে হলিটাচ ক্লিনিকে অস্ত্রপাচারের মাধ্যমে ওই চার শিশুর জন্ম হয়। ওই গৃহবধূ সানজিদা সুলতানা শহরের ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা মাজাহারুল ইসলামের স্ত্রী। 

জানা যায়, নবজাতকদের মধ্যে প্রথম ও দ্বিতীয়টি মেয়ে, তৃতীয়টি ছেলে ও চতুর্থটি মেয়ে। নবজাতকদের জন্মের পর রাত সোয়া ১১টার দিকে ওই পরিবার চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হয়।

Advertisement

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন জাকিয়া সুলতানা বলেন, প্রথম থেকেই এই রোগী আমাদের তত্ত্বাবধায়নে ছিল। রোগীর ডায়বেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপ থাকায় কিছু জটিলতা তৈরি হয়। তাই এই প্রসূতি নারীকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়েছে। তার এক ছেলে ও তিন মেয়ে হয়েছে। মা বর্তমান সম্পূর্ণ সুস্থ। নবজাতকদের বিশেষায়িত শিশু পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!