ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে ২ ঘণ্টার চেষ্টায় নীলগাই উদ্ধার 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১৩ নভেম্বর ২০২৩
ঠাকুরগাঁওয়ে ২ ঘণ্টার চেষ্টায় নীলগাই উদ্ধার 
বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বিলুপ্তপ্রায় নীলগাইকে উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বিলুপ্তপ্রায় নীলগাইকে উদ্ধার করেছে বিজিবি।

সোমবার দুপুরে উপজেলার পাড়িয়া ইউপির ফকিরভিটা নামক এলাকায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নীলগাইটিকে ধরতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। 

জানা যায়, দুপুর ১টার দিকে শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে খোঁজা শুরু করে। এলাকাবাসীর সহায়তায় দুপুর ৩টার দিকে নীলগাইটি উদ্ধার করা হয়। বর্তমানে কান্তিভিটা বিওপিতে সেটিকে রাখা হয়েছে। 

Advertisement

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, নীলগাইটি বর্তমানে সুস্থ রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!