ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ার টানে প্রেমিকার ঘরে ঢুকে কান হারালেন যুবক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১৩ নভেম্বর ২০২৩
পরকীয়ার টানে প্রেমিকার ঘরে ঢুকে কান হারালেন যুবক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়ার জেরে কামড় দিয়ে টিপু সুলতান নামের এক যুবকের কান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৩ নভেম্বর) সন্ধার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গোরস্থানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টিপু সুলতান একই এলাকার রায়েজ উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শওকত আলী জানান, পরকীয়ার সম্পর্কের টানে রোববার সন্ধায় টিপু সুলতান নামের ওই যুবক স্থানীয় এক গৃহবধূর বাড়ি গিয়ে অনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। এ সময় ওই গৃহবধূর স্বামী বাজার থেকে বাড়ি ফিরে আসেন। বাড়ি এসে টিপু সুলতানের সঙ্গে তার স্ত্রীকে দেখে টিপুকে আটকে রাখার চেষ্টা করেন। এ সময় টিপু ওই গৃহবধূর স্বামীকে মারপিট করলে গৃহবধূর স্বামী টিপুর কান কামড়ে ছিড়ে নেন।

Advertisement

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে টিপু সুলতান দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ওই গৃহবধূ জানান, টিপু সুলতানের সঙ্গে আমার স্বামীর ভালো সম্পর্ক। সেই সূত্র ধরে আমাদের বাড়িতে টিপু সুলতানের আসা যাওয়া ছিলো। কিন্তু তার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক ছিলো না। আজ সন্ধায় আমি আমার শোয়ার ঘরে শুয়ে ছিলাম। চোখে একটু গুমের ভাব ছিলো। বাড়িতে কেউ ছিলো না। এই সুযোগে টিপু এসে আমার ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরেন। এ সময় আমার স্বামী বাড়িতে এসে দেখে ফেলেন। তখন আমার স্বামী উত্তেজিত হয়ে কামড় দিয়ে টিপুর কান ছিঁড়ে দিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!