রোববার (১২ নভেম্বর) জেলা শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে যশোর সেইভ হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনার শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান (১৬) বরগুনার আমতলী উপজেলার মধ্য তারিকাটার আব্দুর রহমানের ছেলে। ২০১৮ সালের ২০ এপ্রিল ৫৩ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ওই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
.png)
আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, এক শ্রেণির মাদক ব্যবসায়ীরা কম বয়সীদের ব্যবহার করেন। কারণ তাদের সাজা কম বিধায় মাদক ব্যবসায়ীরা এ পেশায় তাদের ব্যবহার করেন। রায়ে আরো উল্লেখ করা, মেহেদীর বয়স বৃদ্ধি হলে বরগুনা কারাগারে থাকতে পারবে সে।
পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বলেন, ইদানীং শিশু কিশোরদের অপরাধ প্রবণতা ক্রমশ বেড়েই চলছে। তবে অপরাধ করলে সাজা ভোগ করতে হয়। এ ম্যাসেজটি সবার কাছে পৌঁছে গেলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।