ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯, ১২ নভেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার
ছাত্রদল নেতা ইউসুফ রাজা

রাজধানীতে গত ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার (১০ নভেম্বর) রাতে শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় পুলিশ সদস্যকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে রাতেই তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!