নিহত ব্যক্তির নাম নওয়াব আলী (৪২)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদ জানান, রাজবাড়ী শহরের দিকে একটি ইঞ্জিনচালিত নছিমন যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই নছিমনচালক নওয়াব আলী মারা যান।
.png)
দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।