ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে মাদকবিরোধী সাইকেল র‌্যালি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ১১ নভেম্বর ২০২৩
রাজবাড়ীতে মাদকবিরোধী সাইকেল র‌্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও সন্ত্রাসবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও সাইকেল লাভারের উদ্যোগে এবং প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন- সদর থানার ওসি ইফতেখার আলম প্রধান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক পাল, সাইকেল লাভারের এডমিন আলামিন বিশ্বাসসহ জেলা পুলিশ সদস্যরা।

র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের ১নং রেলগেট, বড়পুল, আহম্মদ আলী মৃধা কলেজ, তালতলা মোড় ঘুরে আবার একই স্থানে শেষ হয়। প্রায় ৬০০ রাইডার সাইকেল নিয়ে   র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে অংশ নেয়া সাইকেলে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ঝুলানো ছিল।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সাধারণত আমাদের চারপাশে মাদকসহ যেসব অপরাধ ঘটে থাকে, তা নিয়ন্ত্রণ করা পুলিশেরই দায়িত্ব। এসব ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সচেতন করার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। বর্তমানে কিশোর-কিশোরীরা মোবাইল ফোনে আসক্ত। তারা শারীরিক পরিশ্রম করতে চায়না। খেলাধুলায় অমনোযোগী। আমরা আশা করবো- এই সাইকেল র‍্যালির মাধ্যমে যুবসমাজ ঘর থেকে বেরিয়ে আসবে। তারা ভালো কাজে আত্মনিয়োগ করবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!