উপজেলার চন্ডিপাশা ইউপির খামারগাঁও গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন একই গ্রামের মৃত আ. রাশিদ খানের ছেলে।
জানা যায়, বিকেলে বাড়ির পাশেই একটি ডোবায় বৈদ্যুতিক মটর দিয়ে পানি সেচ দিতে গিয়ে অসাবধানতার বশে খোলা তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নান্দাইল মডেল থানার এসআই আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।